নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউসুফ আলী (২৬) নামের এক রোহিঙ্গা মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কুতুপালং বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উখিয়া থানা পুলিশ।
আটক ইউসুফ আলী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/১৪, এফসিএন-১৫০৮৪৫-এর বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে এসআই-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, আটক ইউসুফ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

