নিজস্ব প্রতিবেদন :
তহবিল সংকটের কারণে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে লাইফগার্ড সেবা বন্ধ হওয়ার আশঙ্কা থাকলেও আপাতত তা চালু থাকবে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পূর্বের নিয়মেই সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। তিনি জানান, লাইফগার্ড না থাকলে পর্যটকরা জীবন ঝুঁকিতে পড়বেন। এ কারণে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি)-কে চিঠি দিয়ে সেবা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

