উখিয়া থানার আলোচিত ওসি আরিফ অবশেষে বদলি

Ukhiyacox News
By -

(নিজস্ব প্রতিবেদন)


কক্সবাজারের উখিয়া থানার আলোচিত ওসি আরিফুর রহমান আরিফকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উখিয়া থানা থেকে সরিয়ে অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়।


সাম্প্রতিক সময়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা ও স্থানীয় জনপদে নানা বিতর্কিত ঘটনার কারণে আলোচনায় আসেন ওসি আরিফ। ক্যাম্প নিয়ন্ত্রণ, বিভিন্ন মামলার তদন্ত, স্থানীয় রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।


জানা গেছে, নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি দ্রুতই উখিয়া থানায় যোগদান করবেন। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন ওসির যোগদানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং থানা কার্যক্রমে স্বচ্ছতা ফিরে আসবে।


এদিকে ওসি আরিফের বদলিকে ঘিরে উখিয়া জুড়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ এটিকে "প্রয়োজনীয় সিদ্ধান্ত" হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, উখিয়ার জটিল পরিস্থিতিতে নতুন ওসির জন্য এটি হবে বড় চ্যালেঞ্জ।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !