উখিয়ায় প্রেমের জন্য ধর্ম ত্যাগ, এলাকায় ব্যাপক আলোচনা

Ukhiyacox News
By -


 (নিজস্ব প্রতিবেদন)


কক্সবাজারের উখিয়ার ভালুকিয়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চুমকি বড়ুয়া। তিনি সম্প্রতি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন সোহা ইসলাম। স্থানীয় এক মওলানার উপস্থিতিতে ইসলামী রীতিনীতি মেনে নাম পরিবর্তন শেষে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন উখিয়ার মুসলিম যুবক মুবিন উল্লাহর সঙ্গে।


পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হলেও ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক প্রভাব নিয়ে মত দিচ্ছেন। সোহা ইসলাম জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই ইসলাম গ্রহণ ও বিয়ে করেছেন। অন্যদিকে মুবিন উল্লাহ এ বিষয়ে মিডিয়ায় মন্তব্য করতে রাজি হননি।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !