কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোয়ালিয়া চেকপোস্টে সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে তার দেহে লুকানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক নজুমা বেগম (৩৫) কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, মাদক প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় মাদক দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

