টানা বৃষ্টিতে টেকনাফে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত পানিবন্দি হাজারো পরিবার

Ukhiyacox News
By -




কক্সবাজারের টেকনাফে টানা ভারী বর্ষণে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে অন্তত ২ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা ভারী ও মাঝারি বর্ষণে সোমবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৪৬ মিলিমিটার এবং টেকনাফে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ইউনিয়ন এবং পৌরসভার অন্তত ৫০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, খাল দখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক বাড়িঘর পানিতে ডুবে গেছে। হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী জানান, তার ইউনিয়নের পূর্ব রঙিখালী এলাকায় অন্তত ৩০০ পরিবার পানিবন্দি। পানি নিষ্কাশনে ইউনিয়ন পরিষদ কাজ করে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা খোরশেদ জানান, টানা বৃষ্টিতে এলাকায় প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। খাবার ও রান্নার সমস্যায় পড়েছেন অনেকে। হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে মাইকিং চলছে। সাবরাংয়ের বাসিন্দা ইমন বলেন, “অনেকে দুইদিন ধরে না খেয়ে আছেন, জরুরি সহায়তা প্রয়োজন।” টেকনাফ ইউএনও শেখ এহসান জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে এবং স্থানীয় চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !