(নিজস্ব প্রতিবেদক)
দুঃখজনক ও মর্মান্তিক খবর...
উত্তরার মাইলস্টোন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে মোট ২৭ জন হয়েছে।
তাদের মধ্যে এখনো ৬ জনের মরদেহ শনাক্ত হয়নি।
এই ছয়টি পরিবার এখনো জানেই না—তাদের প্রিয়জন ফিরে আসবে না কখনো।
এই মৃত্যু শুধুই সংখ্যা নয়, প্রতিটি প্রাণের পেছনে আছে একটা করে পরিবারের কান্না... একটা করে অসমাপ্ত গল্প।
আশা করছি প্রশাসন দ্রুত শনাক্তকরণের কাজ সম্পন্ন করবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সবার প্রতি অনুরোধ, নিখোঁজ কেউ থাকলে হাসপাতালে যোগাযোগ করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ এই সকল শহীদদের জান্নাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য দান করুন।

