(নিজস্ব প্রতিবেদক)
গুলশান এলাকায় সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবি ও গ্রহণের অভিযোগে ছাত্র আন্দোলনের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা প্রাথমিকভাবে ১০ লাখ টাকা নিয়েছেন এবং দ্বিতীয় দফায় স্বর্ণালঙ্কার নিতে গিয়ে ধরা পড়েন।গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে
র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এবং গুলশানে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পাঁচজন গুলশান এলাকার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে মোট ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, তারা প্রথমে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। পরে শুক্রবার রাত ৮টার দিকে দ্বিতীয় দফায় স্বর্ণালঙ্কার নিতে ওই বাসায় গেলে, বাসার লোকজন গুলশান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে আটক করে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “চাঁদাবাজির বিষয়টি তদন্তাধীন রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

