(নিজস্ব প্রতিবেদক) "Ukhiyacoxnews"
দেড় বছরেও কক্সবাজার রুটে পণ্যবাহী ট্রেন চালু হয়নি
যাত্রীবাহী ট্রেন চলছে, কিন্তু পণ্য পরিবহনে এখনো শূন্যতা
চলতি সময়ের সবচেয়ে আলোচিত রেল প্রকল্প ‘দোহাজারী-কক্সবাজার রেলপথ’ চালুর দেড় বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি পণ্য পরিবহন। যাত্রীবাহী ট্রেন নিয়মিত চললেও একটিও মালবাহী ট্রেন এখনো এ রুটে চালু হয়নি। ২০২৩ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে কক্সবাজারগামী ট্রেন। সেই সময় প্রতিশ্রুতি ছিল, রেলের মাধ্যমে স্থানীয় লবণ, মাছ, কাঠসহ বিভিন্ন পণ্য পরিবহন করে ব্যবসা ও রাজস্ব বাড়বে। কিন্তু আজও পণ্য পরিবহনের উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ।রেলওয়ের বাণিজ্যিক বিভাগ বলছে, এখনো ব্যবসায়ীদের পক্ষ থেকে নির্দিষ্ট চাহিদা আসেনি। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রেলের পক্ষ থেকেই কোনো উদ্যোগ বা সমন্বয় হয়নি।
কক্সবাজার চেম্বারের সভাপতি মো. আবদুল কবির চৌধুরী, "ukhiyacoxnews"কে বলে
“লবণ ও কৃষিপণ্যের বিশাল বাজার থাকা সত্ত্বেও রেল এখনো নীরব। শুধু যাত্রী ট্রেনে আয় করে এই রুট টেকসই হবে না।”
দিকে প্রতিদিন কক্সবাজার থেকে প্রায় ৫ হাজার ট্রাক পণ্য পরিবহন করছে সড়কপথে, যার ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, রেলপথে পণ্য পরিবহন চালু না হলে এই প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া যাবে না।

