কক্সবাজারে সাগরে এবার প্রাণ হারালো ৭ম শ্রেণির স্কুলশিক্ষার্থী

Ukhiyacox News
By -

 






কক্সবাজার সমুদ্রসৈকতে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১২টার দিকে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শিক্ষার্থীর নাম রায়হান নূর সামিম সে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।


জানা যায়, সকালে কয়েকজন বন্ধু মিলে সৈকতে ফুটবল খেলতে নামে আবির। খেলাধুলার একপর্যায়ে সে পানিতে নেমে পড়ে এবং স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযানে নামে এবং কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে।


এ ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !